
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ জীবনধারা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড মঙ্গলবার দুপুরে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহামুদুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান বিশ্ব-বিদ্যালয়ের রেজিস্টার ওমর ফারুক রুবেল, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার ও সমাজ সেবক আবুল বাহার।
এতে স্থানীয় সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে ২টি ফ্লিপচার্ট ও ১০টি লিপলেট এবং এর আগে হলিচাইল্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের হাতে ৫টি ফ্লিপচার্ট ও ৫টি লিপলেট তুলে দেন ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষে সাংবাদিক মো. সাফায়েত হোসেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.