
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারে গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) জেলা সংসদ কর্তৃক আয়োজিত স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা ও উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত।
২৮জুন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে গীতা উৎসব অনুষ্টিত হতে যাচ্ছে। অনুষ্টানে শপথ বাক্য পাঠ করাবেন, গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। অন্যদের মধ্য উপস্থিত থাকবেন, পৃষ্ঠপোষক সজল বরন সেন, উত্তম মহাজন নব, সহ-সভাপতি শ্যামল সরকার, ডাক্তার কথক দাশ অঞ্জন কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রনীসহ আরো অনেকে। অনুষ্টান সফলও স্বার্থক করার আহবান জানান গীতা শিক্ষা কমিটি জেলা সংসদের সভাপতি রাজন আচায্য ও সাধারণ সম্পাদক নারায়ন দাশ।
উল্লেখ্য যে, জেলার আট উপজেলা থেকে ১শত ২০জন প্রতিযোগী এই স্বর্ণপদক গীতা প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.