সাম্প্রতিক....
Home / জাতীয় / অক্সিজেন সাপোর্টে এরশাদ

অক্সিজেন সাপোর্টে এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক পরিস্থিতি নিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরশাদের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে প্রস্তুত আমরা। তবে এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তিনি এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

রোববার (৩০ জুন) বনানীতে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রেস ব্রিফিংকালে জিএম কাদের এ কথা বলেন।

এর আগে দুপুরে হঠাৎ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিকেল থেকে তিনি অক্সিজেন সাপোর্টে আছেন।

গত বুধবার (২৬ জুন) থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এইচএম এরশাদ।

 

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.