
নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের এসএমচরে দুই সহোদরের দুটি ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চুরির আগে ওই দুটি বাড়ির সামনের রাস্তা থেকে পথচারী মমতাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে চুরের দল অপহরণ করে লক্ষ্যারচর ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে জিম্মি রেখে তার সর্বস্ব হাতিয়ে নিয়েছে। রবিবার ভোররাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কাকারার এসএমচরের মৃত আক্তার কামাল চৌধুরী ও মৃত মাস্টার সামশুল হুদা চৌধুরীর দুটি পৃথক ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চুরের দল ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
সোমবার বিকেলে মৃত কামাল চৌধুরীর ছেলে আমিনুর রহমান বাদি হয়ে চকরিয়া থানায় দেয়া এজাহারে দাবি করেছেন, তিনি স্ত্রীকে চিকিৎসা করাতে শনিবার ঘরের একাধিক তালাবদ্ধ করে চট্টগ্রাম গিয়েছিলেন। পরদিন প্রতিবেশির কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে বাড়ি ফেরেন। এসে দেখেন তার ঘরের তিনটি দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘর থেকে স্বর্ণালংকারসহ ১ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, তার ঘর লাগোয়া চাচা সামশুল চৌধুরীর ঘরের তালা ভেঙ্গেও অন্তত ৩০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে গেলে চুরেরা।
অন্যদিকে, ওই দুটি ঘরে চুরির আগে বাড়ির দুটির সামনে দিয়ে হেটে যাওয়ার সময় মমতাজুল ইসলাম নামক এক ব্যবসায়ীকে চুরের দল ধরে তার পরনের গেঞ্জি খুলে মুখ চেপে ধরে ও কিল-ঘুষি মেরে নিকটবর্তী লক্ষ্যারচরের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আটকে রাখে। তার কাছ থেকে ৮ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় চুরেরা। ভোরে আযান দিলে মসজিদে যাওয়ার সময় কয়েকজন মুসল্লি গুঙ্গানি শুনে তাকে উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয় চেয়ারম্যান চুরির ঘটনাটি মুঠোফোনে জানিয়েছে। বিকেলে লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অজ্ঞাত চোর সনাক্ত করে ধরার ব্যবস্থা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.