সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় যুবক নিহত

চকরিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় যুবক নিহত

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় অতিবর্ষণে ছাউনি দিয়ে গলে পড়া জলে ঘরের মাটির দেয়াল ভিজে নরম হয়ে যায়। ওই দেয়াল ধসে পড়ে মো. হারুনর রশিদ (৩৫) নামে এক যুবক মারা গেছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ হাফালিয়া কাটা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া হারুন একই গ্রামের মৃত বশির আহমদের ছেলে। বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্র জানায়, রবিবার রাতে ভারি বৃষ্টিপাত হয়। রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে মাটির বসতঘর হারুন ঘুমিয়ে পড়ে। ভোরে মুষলধারে বৃষ্টিপাত হলে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়ালটি ধসে পড়লে সে চাপা পড়ে। পরিবারের সদস্যরা মাটির দেয়াল পড়ার শব্দ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে হারুনকে মৃত অবস্থায় উদ্ধার করা করে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনার বিষয়টি জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের লোক পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে বলেও তিনি জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.