সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে স্থানীয়দের সহযোগীতায় ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক : দেশীয় অস্ত্র উদ্ধার

টেকনাফে স্থানীয়দের সহযোগীতায় ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক : দেশীয় অস্ত্র উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় জনসাধারণ সহযোগীতায় দেশীয় তৈরী অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক।

তথ্য সূত্রে জানা যায়, ৯ জুলাই রাত ৯টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনার বাসিন্দারা অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের এমআরসি-১৩৪৩২, শেড নং-৪৫১, ৫নং রোমের বাসিন্দা আব্দুর রহমানের পুত্র সোলতান রহমান (১৮), এমআরসি নং-৬০১৫৫, শেড নং-৮২৪, ১নং রোমের বাসিন্দা মোহাম্মদ আলমের পুত্র মোঃ আয়াছ (২০) এবং এমআরসি নং-৪১৭৫০, শেড নং-৮২২-২৩ নং রোমের বাসিন্দা মোঃ জুবাইরের পুত্র নুর কামাল (২০)কে ১টি দেশীয় অস্ত্র এবং অপর ১টি খেলনার অস্ত্রসহ আটক করে থানা পুলিশকে খবর দেয়।

তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হ্নীলা নয়াপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরী অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের আটক করতে সক্ষম হয়। এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফ ২ বিজিবি নয়াপাড়া বিওপির দায়িত্বরত কোম্পানী কমান্ডার আব্দুল কাদের জানান, স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অবৈধ অস্ত্রসহ ৩জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উর্ধ্বতন মহলের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন রাত ৯টারদিকে হ্নীলা পশ্চিম লেদা শিয়াইল্যাঘোনার বাসিন্দা মৃত আব্দু জব্বারের পুত্র মোঃ নূর প্রকাশ বাছের (৩৫) নিজ বাড়ির আঙ্গিনায় বাড়ির লোকজনের সাথে গল্পকালীন নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মৃত শহর আলীর পুত্র মোঃ ইলিয়াছ (২২) এর নেতৃত্বে আটককৃত আসামীরা দেশীয় তৈরী দা-কিরিচ দিয়ে নির্মম ভাবে কুপিয়ে রক্তাক্ত করে।

এই অসহায় দিন মজুর এখন নিজ বাড়িতে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুণছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.