সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে মাদকে জড়িত এক নারী নিহত : অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার

টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে মাদকে জড়িত এক নারী নিহত : অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফ হ্নীলা জাদিমোড়া এলাকায় গোলাগুলিতে মাদক কারবারে জড়িত এক নারী নিহত, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার।

পুলিশের তথ্য সূত্রে জানা যায়, ১৭ জুলাই ভোর রাতের দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকায় মাদক পাচারে জড়িত দুই গ্রুপের সাথে গোলাগুলি সংঘটিত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল জরুরী ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার পরও মাদক কারবারীদের বেপরোয়া গুলিবর্ষণ অব্যাহত থাকে। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত নারী হচ্ছে হ্নীলা জাদিমোড়া এলাকার ছমিউদ্দিনের স্ত্রী হামিদা বেগম (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ আরো জানান, ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন অত্র উপজেলার বিভিন্ন এলাকায় এখনো অনেক মাদক কারবারী আড়ালে থেকে কৌশলে ইয়াবা ব্যবসায় চালিয়ে যাচ্ছে। তাদেরকে আইনের আওয়তায় নিয়ে আসার জন্য আমাদের পুলিশ সদস্যদের মাদক বিরোধী চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী https://coxview.net/wp-content/uploads/2025/11/Shefali-sagor.jpeg

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ভোরের আলো ফুটতে না ফুটতেই দৈনিক পত্র-পত্রিকা হাতে ...

Portrait of a professional, showcasing contact details and role information.