
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার শিল্প এলাকা ইসলামপুর থেকে ৫ ট্রাক ভারতীয় লবণ জব্দ করলো ব্যবসায়ীরা। উক্ত লবণের পরিমাণ আনুমানিক ৬০টন হবে বলে লবণ মিল মালিক সমিতি সূত্রে প্রকাশ।
২০ জুলাই বিকাল ৪টায় ইসলামপুর লবণ মিল এলাকার গ্রামীণ সল্টের সামনে থেকে এই গাড়ী গুলো জব্দ করা হয়।
ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতির মতে, বাংলাদেশে পর্যাপ্ত পরিমান লবণ মজুদ থাকা সত্বেও স্থানীয় গ্রামীণ সল্টের স্বত্বাধিকারী চোরাই পথে আসা ভারতীয় লবণ এনে মজুদ করে রাখছিল। এমন সংবাদ পেয়ে মালিক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে আনুমানিক ৬০টন লবণ সহ ৫টি ট্রাক জব্দ করা হয়। পরে পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ এসে ২টি ট্রাক নিয়ে যায় এবং ৩টি ট্রাক লবণ মিল মালিক সমিতির হেফাজতে রাখা হয়।
মিল মালিক সমিতির সভাপতির মতে, লবণগুলো কম দামে চট্টগ্রাম থেকে সংগ্রহ করে এনে বাজারজাত করার অপ চেষ্টা চালাচ্ছিল ঐ মিল মালিক। যে লবণ বাজারজাত করলে স্থানীয় ব্যবসায়ী ও চাষারা অধিক লোকসানে পড়ত। তাছাড়া লবণগুলো সোডিয়াম সালফেক্ট, যা মানব দেহের জন্য ক্ষতিকর।
সোনালী সল্টের স্বত্বাধিকারী মো: শরীফ কোম্পানী জানান, দেশীয় লবণের প্রতি অশ্রদ্ধা জানিয়ে বিদেশী লবণ আমদানিকারকদের বয়কট করতে হবে। তারা দেশের শত্রু, ব্যবসায়ীদের দোষমন। এ মৌসুমে কক্সবাজার সদরসহ দেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর লবন থাকা সত্বেও কেন বিদেশী লবণ আমদানি করে তা বোধগম্য নয়।
ইসলামপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী জানান, দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকার পরও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিদেশী লবন আমদানি করে দেশের লবণ শিল্পকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.