
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারের সদরের ইসলামাবাদের বোয়ালখালী জলদাশ পাড়ার দীর্ঘ ৩০ বছরের বিরোধীয় শশ্মানের জায়গা পুনরুদ্ধারের দাবী সনাতনী সম্প্রদায়ের। শশ্মানের জায়গা সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করার লক্ষ্য ২১জুলাই জলদাশ পাড়া মন্দিরের উঠানে ইসলামাবাদ পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক নিখিল দাশ ও বৃহত্তর ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের একান্ত প্রচেষ্টায় এক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
এ সভায় শশ্মানের বিরোধীয় জায়গা পরিদর্শনে আসেন সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, সদর উপজেলা নির্বাহী কর্মকতা এএইচএম মাহফুজুর রহমান, এডিশনাল পুলিশ সুপার আদিবুল ইসলাম আবিদ, মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান, জেলা পুজা কমিটির সভাপতি এড: রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ইউপি সদস্যগন, মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, কেন্দ্রীয় কালি বাড়ীর সহ-সভাপতি বাবুল কান্তি দে, জালালাবাদ পুজা কমিটির সভাপতি ডা: বিকাশ দে, কৃষিবিদ জিকু দাস সুব্রত, আপন কান্তি দে, সনাতনী ঐক্য সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্রাচায্য অনিক, দীলিপ দে টুলুসহ বৃহত্তর ঈদগাঁওর সনাতনী সমাজ।
এই সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বিরোধীয় শশ্মানের জায়গার দুই পক্ষের মতামত মনোযোগ সহকারে শুনেন। এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষে আগামী ২৭ জুলাই (শনিবার) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিরোধ সমাধানের দিন ধার্য্য করা হয়।
মাননীয় সাংসদ মহোদয় বিরোধীয় জায়গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন বলেও জানালেন ইসলামাবাদ পুজা কমিটির সভাপতি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.