সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ইসলামপুরে ছেলেধরা সন্দেহে ঈদগাঁওর এক মানসিক মহিলাকে মারধর

ইসলামপুরে ছেলেধরা সন্দেহে ঈদগাঁওর এক মানসিক মহিলাকে মারধর

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুরে ছেলেধরা সন্দেহে ঈদগাঁও এলাকার এক মানসিক মহিলাকে পিটিয়ে আহত করেছে দু:ষ্কৃতিকারী। পরে স্থানীয় মেম্বার তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

২২জুলাই সকাল নয়টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ড অরলতলী পাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মারধরের শিকার আমেনা খাতুন ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার মৃত শাহ আলমের স্ত্রী।

জানা গেছে, হামলার শিকার নারী মানসিক ভার সাম্যহীন হয়ে এলাকায় ঘুরাঘুরি করে। স্থানীয় লোকজন তাকে প্রথমে ধরে পরিচয় জানতে চান। সে সামান্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় পরিচয় দিতে পারেনি। বার বার পরিচয় জানতে চেয়ে ব্যর্থ হওয়ায় নারী-পুরুষ মিলে আমিনা খাতুনকে উপর্যপুরী মারধর করে আহত করে। পরে ওয়ার্ড মেম্বার আবদু শুক্কুর ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।

ওয়ার্ড মেম্বার আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত নারীর কয়েকজন স্বজন জুমনগর এলাকাসহ আশপাশে রয়েছে। সে সুবাদে আমিনা খাতুন এদিকে আসছিল, স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহে মারধর করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। পরে আমিনা খাতুনের ছেলেরা তাকে শনাক্ত করেন। ছেলে আরফাত এসে তার মা’কে নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.