
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুশকুল সড়কের যত্রতত্র স্থান জুড়েই খানা-খন্দকে ছেয়ে গেছে। দেখার যেন কেউ নেই।
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজার থেকে চৌফলদন্ডী-খুরুশকুল হয়ে কক্সবাজার যাওয়ার পথে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে জনদূর্ভোগ চরম আকারে ধারণ করেছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত গ্রামীন সড়কটিতে একদিকে খানা-খন্দকে ভরপুর, অন্যদিকে অতিরিক্ত স্পীডব্রেকার। দুই সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছেন সড়ক দিয়ে যাতায়াতকারী অসংখ্য সাধারণ লোকজনসহ যাত্রীরা। যানবাহন চালকরা অতিষ্ট হয়ে পড়ছে। গাড়ির চাকার কাঁদাযুক্ত পানির ছিঁট কায় সড়কের পাশ দিয়ে চলাচলরত পথচারীদের কাপড়-ছোপড় নষ্ট হচ্ছে।
গুরামিয়াসহ কজন যানবাহন চালকরা কক্সভিউ ডট কম-কে জানান, মহাসড়কের পর এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। গর্তের কারনে নিদারুন কষ্ট পেতে হচ্ছে যাত্রীদেরকে। দ্রুত সময়ে সড়কের দূর্ভোগ কমানোর জন্য গর্তগুলো ভরাট করার আহবান জানান কর্তৃপক্ষের নিকট।
যাত্রী হেনা, কাসেম, তাহের, নাছির, আহমদ হোসনসহ আরো অনেকে জানিয়েছেন, বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন ছোটবড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয় পর্যায়ে যানবাহন চলাচলে কষ্টের পাশাপাশি যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা করেছেন তারা। সড়কের খানা-খন্দক সংস্কারের দাবী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.