
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন মোট ৮৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফরিদুল আলম মোটরসাইকেল প্রতীকের পেয়েছেন ৯৭৪ ভোট। ৯১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আনরস প্রতীকের মঈন মোহাম্মদ শাহেদ।
২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।ফাসিয়াখালী চেয়ারম্যান পদের উপ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তন্মধ্যে গিয়াসউদ্দিন চৌধুরী (নৌকা), ফরিদুল আলম (মোটর সাইকেল), মাঈন উদ্দিন হাসান শাহেদ (আনারস) প্রতীক নিয়ে মূল প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন। ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের ৩২টি বুথে ভোটার রয়েছে মোট ১৫০১০ জন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.