সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ সাজ্জাদুল করিম’র পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ সাজ্জাদুল করিম’র পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট সাজ্জাদুল করিম এর পিতা ফজলুল করিম ২৭ জুলাই’ শনিবার সকাল ৮.২৫ মিনিটের সময় ঢাকাস্থ হলি ফ্যামেলি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালীন সময় মরহুমের বয়স হয়েছিল (৮৫) বছর।

আগামীকাল ২৮ জুলাই সকাল ৮.৩০ মিনিটের সময় কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ১ম জানাজা এবং সকাল ১১টায় ভারুয়াখালী দারুল উলুম আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এডভোকেট সাজ্জাদুল করিম এর পিতা ফজলুল করিম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.