সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সাবরাং ও রামুর দুই মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সাবরাং ও রামুর দুই মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফে :

টেকনাফে মেরিন ড্রাইভ বীচ এলাকায় র‌্যাবের সাথে কতিথ ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি, ইয়াবা ও মাদক পাচারে ব্যবহার হওয়া একটি প্রাইভেট কার। উক্ত ঘটনায় র‍্যাবের ৪ সদস্যও আহত হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশ র‌্যাব-২ এর একটি চৌকষ দল ২৯ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে মাদক উদ্ধার অভিযানে আসে। এসময় মাদক কারবারী দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাবের ৪জন সদস্য আহত হয়। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর গুলিবর্ষণকারীরা কৌশলে পালিয়ে যায়।

তারপর ঘটনাস্থল তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ইয়াবা,একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন মারা যায়।

নিহতরা হচ্ছে,সাবরাং ইউনিয়ন লেজির পাড়া এলাকার বশির আহমদের পুত্র আব্দুর রহমান (৪২) ও রামু উপজেলার খুনিয়া পালং’র পূর্ব গোয়ালিয়া পাড়ার কবির আহমদের পুত্র ওমর ফারুক (৩১)। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ র‍্যাব-১৫ দায়িত্বরত সহকারী অফিসার মহিউদ্দিন ফারুক জানান গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া দুই জনের বিরুদ্ধে মাদক মামলাসহ ৮-৯ টি মামলা রয়েছে। মাদক কারবারে জড়িত এই চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাঢ ইয়াবা সরবরাহ করে আসছিল। এই গ্রুপের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে র‌্যাব- ২ এর হাতে আটক হয়েছিল। একপর্যায়ে তাদের গতিবিধি লক্ষ্য করে র‍্যাব সদস্যরা টেকনাফে অভিযানে আসে। অবশেষে বন্দুকযুদ্ধের এই ঘটনাটি সংঘটিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.