
প্রতিকী ফটো
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার সদর ও রামুর মধ্যবর্তী ঈদগাঁও-ঈদগড় সড়কের ইসলামাবাদ গজালিয়া হিমছড়ি ঢালা এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতি করে এক যাত্রীকে অপহরণ করেছে ডাকাতদল।
অপহৃত ব্যক্তি হলেন- মাহবুব হোসেন, পিতা-জাফর হোসেন দক্ষিণ বাইশারী পার্বত্য এলাকার বাসিন্দা। শনিবার (৩ আগষ্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাইশারী থেকে ঈদগাঁও যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজি টেক্সী ঢালা এলাকায় পৌঁছলে গতিরোধ করে সশস্ত্র ডাকাতদল। ৮/১০ জন ডাকাত যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল, প্রয়োজনীয় জিনিসপত্র কেড়ে নেয়।
সিএনজি চালক রাশেদ জানান, সিএনজিতে থাকা তার চাচাকে টেনে হেঁচড়ে ডাকাতদল পাহাড়ের দিকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত মাহবুবের ভাই আবদু রহমান কক্সভিউ ডট কম’কে জানান, তার ছোট ভাই জরুরি কাজে বাইশারী থেকে ঈদগাঁও সিএনজিতে যাওয়ার পথে অপহৃত হয়েছেন।
ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, ডাকাতি ও অপহরণের খবর পেয়ে আমার ডিউটি এলাকা না হলেও জনসার্থে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়কে সকাল ৮টার আগে এবং রাত ৯ টার পর গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিছু অসাধু চালক তা না মানার কারণে এ রকম দুর্ঘটনা ঘটছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.