
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চৌফলদন্ডী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সবুজবাগ মডেল স্কুলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট বিকেলে ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি নেজাম উদ্দিন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক তানজিদ ওয়াহিদ লোটাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের মহিলা সংসদ সদস্য ও নারী নেত্রী কানিজ ফাতেমা মোস্তাক।
এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুৃলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফরিদ উদ্দিন খন্দকার, ওসি (তদন্ত) খায়রুজ্জামান, সদর কমিউনিটি পুলিশের সভাপতি এড.সৈয়দ রেজাউর রহমান রেজা।
এতে সদর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, ইউনিয়ন আ,লীগ সাবেক সভাপতি হাবিব উল্লাহ, বর্তমান সভাপতি এহেচানুল হক, সদর কমিউনিটি পুলিশিং যুগ্ম সাধারণ সম্পাদক এচারু, সদস্য মাঈনুদ্দিন, এম আবুহেনা সাগর, ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, খুরুশকুল কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তানজিদ পাশা, মানবাধিকার কর্মী আবদুল কাদেরসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিপুল সংখ্যক সাধারন লোকজন অংশ নেন। অনুষ্টানের শুরুতে সবুজবাগ স্কুলের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশনসহ এবং কমিউনিটি পুলিশের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আবু তৈয়বের নেতৃত্বে গান পরিবেশন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.