সাম্প্রতিক....
Home / জাতীয় / বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: somoynews.tv- সৌজন্যে।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়, সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনারে সম্মান জানায় জাতির পিতার প্রতি।

এরপর ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।

পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে স্বাধীন বাংলার স্থপতির সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এরপর, সেখানে শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

এ সময়, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সূত্র: somoynews.tv- ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.