
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩ টায় সমিতির মিলনায়তনে কোরআন খানি ও দোয়া মাহফিল ও ৫ টায় আলোচনা সভা ও শেষে বিশেষ মোনাজাত।

ছবি সৌজন্যে: এডভোকেট আরিফুল মোস্তফা।
এদিকে সকাল ৯ টায় সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট এ.কে. ফজলুল হক চৌধুরী, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট প্রতিভা দাশ, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট এ.বি.এম মহিউদ্দীন, এডভোকেট আরিফুল মোস্তফা প্রমুখ।
এদিকে বিকেল ৩ টায় সমিতির মিলনায়তনে পবিত্র কোরআন খানি। পরবর্তীতে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
উক্ত শোকসভায় বক্তব্য প্রদান করেন যথাক্রমে এডভোকেট সেলিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আহসান উলাহ, এডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী, এডভোকেট আবদুল শুক্কুর, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মমতাজ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫ই আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অপরাপর সদস্যদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.