সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ঝিরি থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার

লামায় ঝিরি থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার

বড় কলারঝিরি এলাকার রঞ্জু ঝিরির পানিতে ভাসতে থাকা চদই মুরুং এর লাশ।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম একটি পাহাড়ি ঝিরিতে থেকে চদই মুরুং (৪৭) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড় কলারঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

চদই মুরুং পাশর্^বর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদু কারবারী পাড়ার বাসিন্দা পাতবু মুরুং এর ছেলে। খবর পাওয়ামাত্র রুপসীপাড়া সেনা ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি এলাকার রঞ্জু ঝিরিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বড় কলারঝিরি এলাকার হেডম্যান পাড়া থেকে আলীকদমস্থ নিজ বাড়ী আদু কারবারী পাড়ায় ফেরার সময় ঝিরি পার হওয়ার সময় স্রোতের টানে ভেসে গিয়ে চদই মুরুং এর মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারনা।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রæ মার্মা বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে মেম্বার ও চকিদারকে পাঠানো হয়েছে। আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই মুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাটি খুবই দু:খ জনক।

গ্রাম পুলিশ চদই মুরুং এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল হক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলটি অত্যান্ত দুর্গম এলাকা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.