ইভটিজিং ও বাল্য বিয়ে রোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করা হবে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেছেন, বদরখালীর প্রত্যন্ত এলাকায় প্রায় সময় ইভটিজিং, বাল্য বিয়ে ও মদ-জুয়ার ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অপরাধ রোধে এ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করা হবে।
শনিবার ওই ইউনিয়নের শিক্ষা ও উন্নয়ন বঞ্চিত এলাকায় নব প্রতিষ্ঠিত ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, চকরিয়া থানা এবং বদরখালী পুলিশ ফাঁড়িও এসব অপরাধ রোধে সরাসরি ভুমিকা রাখবে।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এবং প্রতিষ্টানের কো-অর্ডিনেটর মো.আরিফেল সঞ্চালসনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মহসিন তালুকদার, শিক্ষক মাস্টার আবু ছিদ্দিক।
অনুষ্টানে মাদক ও ইভটিজিং বিরোধী ছড়া, কবিতা ও গান পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী আশফিয়া সোলতানা শিফা, জন্নাতুল ফেরদৌস, জায়নাব আক্তার, পুষ্পা জন্নাত, আবু তাহের, তাশফিয়া জন্নত ছমিরা, রাকিব রায়হান তোফাজ্জল, নাজিয়া ফাতেমা শাঈকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় নারী ইউপি সদস্য জাহানারা বেগম, ওমান প্রবাসী নুরুন্নবী জামশেদ ও মো.শহীদুল্লাহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.