সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন

চৌফলদন্ডীতে ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

বাংলাদেশ ছাত্রলীগ, চৌফলদন্ডী ইউনিয়ন শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় পরিষদের হলরুমে ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো: হাম্মাদ হাসানের সভাপতিত্বে ও আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বদিউল আলম আমির। উদ্বোধক চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনজুর আলম, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির,ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মনজুর আলম, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জেলা ছাত্রলীগ উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক রাশেদ উদ্দিন রাসেল, জেলা ছাত্রলীগ সহ সম্পাদক ইরফানুল করিম, জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আমান, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, চৌফলদন্ডী ছাত্রলীগ সহ সভাপতি বেদারুল ইসলাম, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ কর্মীরা অংশগ্রহন করেন সম্মেলনে।

বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় দক্ষতা ও সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.