বঙ্গোপসাগরের কয়লাবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৯ নাবিক। এ ছাড়া ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাগরে সন্দ্বীপ চ্যানেলের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে ‘এমবি হেরা পর্বত-৮’ জাহাজটি বৈরী আবহাওয়ার কারণে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের পাঁচটি জাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.