
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে আবাসিত হোটেলে নিয়ে কয়েকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই তরুনী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা ১৬ সেপ্টেম্বর বাদি হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মমতাজ মিয়াকে গ্রেপ্তার করেছে।
সোমবার ভোররাত ৩টার দিকে পেকুয়া থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা এলাকার নিজ বাড়ি থেকে মমতাজ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মমতাজ মিয়া একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহারে তরুণীর মা দাবি করেন, মমতাজ মিয়া তার মেয়েকে বিয়ের প্রলোভনে ফেলে কক্সবাজারের আবাসিক হোটেলে ৫ থেকে ১৯ আগষ্ট পর্যন্ত ৪-৫ বার নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে মমতাজ মিয়াকে বিয়ের প্রস্তাব দেয়া হলেও সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, যুবতীকে ধর্ষণের অভিযোগে মমতাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা এন্ট্রি করে অভিযান চালিয়ে অভিযুক্ত মমতাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.