
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
একজন সুস্থ্য সবল, আর্থিকভাবে স্বচ্ছল ও সচেতন মা’ই পারেন একটি সুস্থ শিশুর জন্ম দিতে এবং স্বাস্থ্য সম্মতভাবে লালন পালন করতে। এটিকে সামনে রেখে সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র কর্মজীবি দুগ্ধদয়ী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়নে চালু করেন কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প। বুধবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবানের লামা পৌরসভা এলাকার ৩শ কর্মজীবি মা কে পুষ্টি উন্নয়ন ভাতা প্রদান কালে এ কথা বলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. তানফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
চেক বিতরণ শেষে মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এ ভাতা পাওয়ার মধ্য দিয়ে মা ও শিশুর যেমন পুষ্টির অভাব ঘুছবে, তেমনি পরিবারে স্বচ্ছলতা আসবে বলে মনে করছেন মহিলা বিষয়ক কর্মকর্তা অতিথিরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.