নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিনের ভালবাসাকে চুড়ান্ত ও স্থায়ী রুপ দিতে প্রেমিক-প্রেমিকার বিয়ে হয় নোটারি পাবলিকের হলফানামা মূলে। দীর্ঘ ৮ বছর একই সাথে সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করে। প্রেমের বিয়ে হলেও টাকার লোভে পড়ে প্রেমিক স্বামী তার সেই প্রিয়তমা স্ত্রীকে নির্যাতন করছে, স্ত্রীর কাছ থেকে পালিয়ে থাকার চেষ্টা করছে। কক্সবাজার মডেল থানায় স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন স্ত্রী।
গত ১৫ সেপ্টেম্বর কক্সবাজার থানায় দায়ের করা অভিযোগে এবং হলফনামায় জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মোস্তাক আহমদের ছেলে জিয়াউল হকের সাথে কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়ার আবুল কাশেমের কন্যা নুর বেগমের বিয়ে হয়।
এই হলফনামায় জিয়াউল হক স্বাক্ষর করে সত্য পাঠে জানান, কক্সবাজারের স্থানীয় এক মৌলভীর মাধ্যমে আকদ পড়ে দুইজনের বিয়ের পর সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। দুইজন দুইজনকে দীর্ঘদিন ভালবাসার পর তারা এই ভালবাসাকে চুড়ান্ত ও স্থায়ী করতে পরস্পরে স্বেছায়, স্বজ্ঞানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দেশের আইন ও ইসলামী শরিয়তের বিধান মতে নুর বেগমকে পূর্ণ স্ত্রীর মর্যাদা দেয়া হবে। শারিরিক ও মানসিক নির্যাতন এবং যৌতুক দাবি করা হবেনা। তাদের এই বিয়েতে এক লাখ টাকা দেনমোহর ধার্য্য করা হয়। স্ত্রীর অন্যান্য দাবি দাওয়া পূরণ করা হবে মর্মে হলফনামায় স্বাক্ষর করেন স্বামী জিয়াউল হক। তাদের হলফনামা সম্পন্ন করেন কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয়ের এডভোকেট মোহাম্মদ নুরুল আজিম।
দীর্ঘ ৮ বছর দুইজনে সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করলেও এখন স্বামী যৌতুক দাবি করে স্ত্রীকে মারধরসহ নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। এছাড়া হত্যাসহ লাশ ঘুম করবে বলেও হুমকি দেয়া হচ্ছে। এই জন্য স্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.