সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম

দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম

নিয়োগ পাওয়ার মাত্র দুই মাসের মাথায় ২০০টি ধর্ষণ মামলার তদন্ত শেষ করেছেন পাকিস্তানের এক নারী পুলিশ।

কুলসুম ফাতিমা নামের ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও) দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও। চলতি বছরের আগস্ট মাসে যোগ দেয়ার পরই ফাতিমার এমন সাফল্য চারদিকে আলোচনার ঝড় তুলেছে। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রকাশ করেছে।

ফাতিমা বলছেন, নাবালিকাদের প্রতি তার দেশের পুরুষদের যে আচরণ সেটি তিনি কখনোই মানতে পারেননি। ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে তার একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভ উগরে দেন চাকরি পাওয়ার পর।

‘সব সময় ভাবতাম কবে ধর্ষকদের শায়েস্তা করতে পারবো। সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার পর সেই সুযোগ পেয়ে যাই, বলেছেন ফাতিমা।

তিনি জানান, যা সবসময় করতে চেয়েছেন সেই দায়িত্ব পাওয়ায় তিনি দারুণ খুশি। এই নারী পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে সব তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

ফাতিমাকে নিয়োগ দেন জেলা পুলিশ অফিসার এবাদত নিসার। তিনি আশা করছেন, তার বিভাগে নারীদের অংশগ্রহণ আরও বাড়লে ধর্ষণের মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.