
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফরিদউদ্দীন ফারুকীর পিতা হাজী মৌলানা আবদুচ ছমদ অদ্য ৬ অক্টোবর দুপুর ১২.১০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালীন মরহুমের বয়স হয়েছিল (১১১) বছর।
আগামীকাল সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় ইসলামপুর এলাকার ডুলাফকির (রা:) মাজার সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাজী মৌলানা আবদুচ ছমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.