সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তৃণমূলে আ,লীগে সদস্য সংগ্রহ অভিযান শুরু

ঈদগাঁওতে তৃণমূলে আ,লীগে সদস্য সংগ্রহ অভিযান শুরু


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

শুরু হয়েছে তৃণমূল আ,লীগে সদস্য সংগ্রহ অভিযান, উৎফুল্ল হয়ে পড়েছেন নেতাকর্মীরা। দীর্ঘকাল পর সদরের বৃহত্তর ঈদগাঁওতে পাঁচটি ইউনিয়নে আ,লীগের তৃণমূলকে শক্তিশালী, গতিশীল এবং সাংগঠনিক স্থবিরতা দূর করে ৪৫টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে ঘিরে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনাসহ চাঙ্গাভাব বিরাজ করছে।

তথ্য মতে, সদর আ,লীগের আওতাধীন ঈদগাঁও, জালালাবাদ, ইসলামপুর, ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নের বর্ধিত সভা ইতিমধ্য সম্পন্ন হয়েছে। সবকটি সভায় উপজেলা কর্তৃক সাংগঠনিক টিম দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। ইউনিয়ন বর্ধিত সভা শেষে ওয়ার্ড ভিত্তিক সদস্য সংগ্রহ ও নবায়ন করায় দিনক্ষণও ঘোষণা করেন। সেই হিসেবে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে। তবে পাঁচ ইউনিয়নের ওয়ার্ড সমূহে বর্তমান দায়িত্বশীলদের মাঝে কর্মতৎপরতা বেড়েই গেছে।

অন্যদিকে কর্মীদের মাঝে সদস্য সংগ্রহে অন্তভূর্ক্ত হতে উৎসাহের কমতি নেই। এমনকি গ্রামা ঞ্জলে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে। আবার তৃণমূলে বর্তমানে দায়িত্বশীলদের সাথে কর্মীরা যোগাযোগ অব্যাহত রাখছেন।

ডিজিটাল বাংলাদেশ বির্মিমানে তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব আর সংগঠনকে গতিশীলে পরিণত করার লক্ষে সদস্য সংগ্রহ অতীব জরুরী। দীর্ঘসময় ধরে অপেক্ষার প্রহর গুনা তৃণমূলের নেতাকর্মী দের মাঝে আশার আলো জাগতে শুরু করেছে। দীর্ঘদিন পর হলেও বাংলাদেশ আ,লীগ তৃণমূল পর্যায়ে শক্তিশালী করনের উদ্যোগকে সাধুবাদ জানান কর্মীরা। সারাদেশ ব্যাপী শুদ্ধি অভিযানের আলোকে এবার দলীয় ভাবেও মাঠ পর্যায়ে বর্তমান ক্ষমতাসীন দল আ,লীগ, সদরের আওতাভুক্ত পাঁচ ইউনিয়নের ওর্য়াড়কে সু-সংগঠিত করতে তৎপর হয়ে উঠেন।

দলীয় সূত্র মতে, ৯ অক্টোবর থেকে ঈদগাঁও ইউনিয়ন আ,লীগে ধারাবাহিক ভাবে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

দলের ত্যাগী ও পরীক্ষিত তৃণমূলের নেতাকর্মীদের মতে, দীর্ঘকাল পর হলেও মূলদল আ,লীগে ওয়ার্ড পর্য়ায়ে সংগঠনকে শক্তিশালী করনকে সত্যিই সাধুবাদ জানায়। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত অবস্থানে নিতে হলে দক্ষ সংগঠক আর সংগঠনের বিকল্প নেই। দলের চরম দূর্দিনে যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদেরকে মূল্যায়ন করাসহ হাইব্রীডকে বয়কট করার প্রতি আহবান জানান। তাতেই তৃণমূলে চাঙ্গাভাব পরিলক্ষিত হওয়ার পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টি হবে আর আসবে গতিশীলতা।

ইসলামাবাদ ও ইসলামপুর আ,লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহজাহান চৌধুরী জানিয়েছেন, তৃণমূলে গতিশীলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে, নতুন সদস্য বাড়বে আর প্রকৃত মুজিব আদর্শের কর্মীরা উঠে আসছে।

পোকখালী ও জালালাবাদ আ,লীগের সভাপতি মোজাহের আহমদ, সেলিম মোর্শেদ ফরাজী জানিয়েছেন, তৃণমূলে সংগঠন উজ্জীবিত হবে, মাঠ পর্যায়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন বাড়বে। নতুন নতুন কর্মী সৃষ্টি হবে ও ভিন্ন দল থেকে আসা কর্মীদের বাদ দেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.