সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কুয়েত-চট্টগ্রাম সরাসরি বিমানের ফ্লাইট চালু হচ্ছে

কুয়েত-চট্টগ্রাম সরাসরি বিমানের ফ্লাইট চালু হচ্ছে

কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে কোনও বিমানের ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রায় এক লক্ষ কুয়েত প্রবাসী।

দীর্ঘদিন থেকে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইটের দাবি করে আসছিলেন।

বিভিন্ন সময় কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা তাদের দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। অবশেষে চট্টগ্রাম প্রবাসীদের দাবি পূরণ হতে যাচ্ছে। এ মাসে অক্টোবরের ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তাহে একদিন বুধবার কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট ৩০ অক্টোবর, ২০১৯ থেকে চালু হবে।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.