
নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :
আগামীকাল টেনাফে অনুষ্ঠিত হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক।
বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজেদুল রহমান ও মংডু ১ নং বডার্র গার্ড পুলিশের কমান্ডার কেই কেন পিইন (ee kan pyin) নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন, টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মো: রুবায়াৎ কবীর।
তিনি জানান, সৌহার্দ্যর্পূণ ভাবে রিজিয়ন পর্যায়ের বৈঠক যাতে হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মূলত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারী বৃদ্ধি, চোরাচালান বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানের ৩টি ও কক্সবাজারের ৪টি ব্যাটালিয়ন নিয়ে কয়েক বছর আগে কক্সবাজার রিজিয়ন প্রতিষ্টা করে বিজিবি।
সর্বশেষ চলতি বছরের ২১ জানুয়ারী মিয়ানমারের মংডু শহরে এ ধরনের রিজিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। সেই সময় কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান’র নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ঠ বিজিবি প্রতিনিধি টিম অংশ নিয়েছিলো।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.