সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে আ,লীগে তৃণমূল সম্মেলনে পরীক্ষিত ও ত্যাগীদের মূল্যায়নের দাবী

ঈদগাঁওতে আ,লীগে তৃণমূল সম্মেলনে পরীক্ষিত ও ত্যাগীদের মূল্যায়নের দাবী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মেয়াদোত্তীর্ণ ও ঝিমিয়ে পড়া সংগঠনে পরিণত হয়ে পড়ে তৃণমূলে আ,লীগ। দীর্ঘদিন পর ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলন হওয়ার খবরে অনেকটা আশার আলো দেখা দিয়েছে। সেই সাথে তৃণমূল সম্মেলনে দলের চরম দু:সময়ে লড়াই সংগ্রাম আর আন্দোলনে রাজপথে থাকা ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করার দাবী নেতাকর্মীদের।

প্রাপ্ত তথ্য মতে, সদর উপজেলা আ,লীগের সাবেক সভাপতি মনিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মরহুম এসটিএম রাজা মিয়া দায়িত্বকালে গঠিত ইউনিয়ন-ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ শেষ হয়েছে বহুপূর্বে। ঝিমিয়ে পড়া সংগঠনকে নতুন রুপে উজ্জীবিত করতে তৃণমূলে আ,লীগের সম্মেলনের কোন বিকল্প নেই বলে মনে করেন রাজনৈতিক কর্মীরা। ইতিমধ্যে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালীও ঈদগাঁও ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি টিমের দায়িত্বরতরা নতুুুন সদস্য সংগ্রহ করছে আর তৃণমূলকে শক্তিশালী রুপে গোছাতে সম্মেলনের দিকে ধাবিত হচ্ছেন।

সত্যকথা যে, দীর্ঘবছর ধরে তৃণমূলে আ,লীগের সম্মেলন না হওয়ায় যোগ্য, মেধাবী, সংগঠনের জন্য সময় ব্যয় করতে পারা এমন ব্যক্তি আর ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে তারুণ্য নির্ভর নেতৃত্ব উঠে আসছেনা। রাজপথে আন্দোলন সংগ্রামে লড়াই করে যাওয়া তৃণমূলের নেতাকর্মীরা সম্মলনের অপেক্ষায় প্রহর গুণছেন। অপেক্ষায় থাকা প্রাক্তন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরাও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটিতে আসতে তৎপরত হয়ে উঠেছেন।

তৃণমূলের অসংখ্য কর্মীদের দাবী, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আ,লীগের কমিটির সম্মেলন না হওয়ায় নতুন নেতৃৃৃৃত্ব সৃষ্টি হয়নি। গতিহীন সংগঠনকে গতিশীল, শক্তিশালী করতে তৃণমূলে আ,লীগের সম্মেলন অতীব জরুরী। সংগঠনকে চাঙ্গা করতে নতুন নেতৃত্ব সৃষ্টি একান্ত কাম্য।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জানান, গত ২০১২ সালের ৬ই সেপ্টেম্বর ওয়ার্ড আ,লীগ সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছিল। দীর্ঘ ৭টি বছর পর্যন্ত আর সম্মেলন হয়নি। কবে হবে সম্মেলন? এ অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। সম্মেলনের মাধ্যমে নতুন করে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার দাবী তার।

সূত্র মতে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক স্থবিরতা দূর করে ৪৫টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ আর সম্মেলনের দিকে ঝুঁকছেন সদর আ,লীগ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব আর সংগঠনকে গতিশীলে পরিণত করার খবরে দীর্ঘসময় ধরে অপেক্ষার প্রহর গুনা তৃণমূলের নেতা কর্মীদের মাঝে আশার আলো জাগতে শুরু করেছে। দীর্ঘদিন পর হলেও আ,লীগ তৃণমূল পর্যায়ে শক্তিশালী করণের উদ্যোগকে সাধুবাদ জানান দলীয় কর্মীরা। সারা দেশব্যাপী শুদ্ধি অভিযানের আলোকে এবার দলীয় ভাবেও মাঠ পর্যায়ে বর্তমান ক্ষমতাসীন দল আ,লীগ, সদর উপজেলা শাখার আওতাভুক্ত ইউনিয়ন এবং ওয়ার্ডকে সুসংগঠিত করতে তৎপর হয়ে উঠেন। ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন কক্সবাজার সদর উপজেলা আ,লীগ।

আ,লীগের কর্মী সর্মথকদের মতে, দীর্ঘকাল পর হলেও মূলদল আ,লীগে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করণকে সত্যিই সাধুবাদ জানায়। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত অবস্থানে নিতে হলে দক্ষ সংগঠক আর সংগঠনের বিকল্প নেই।

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা জানান, তৃণমূলে ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে যে উদ্যোগ গ্রহণ করেছেন সদর আ,লীগ, তাকেই অভিবাদন জানায়। দলের চরম দূর্দিনে যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদেরকে মূল্যায়ন করার দাবী এবং হাইব্রীডমুক্ত করার প্রতি আহবান জানান।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক টিমের দায়িত্বশীল এড. ছৈয়দ রেজাউর রহমান রেজা কক্সভিউ ডট কম’কে জানান, এবার সাংগঠনিক টিমের দায়িত্বরতরা তরুণ এবং ক্লিন ইমেজের। তারা আশা প্রকাশ করেন যে, আগামী ভবিষ্যতে যারা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কর্মী, তাদেরকে যাচাই বাছাই করে তৃণমূলে আনতে আমরা বদ্ধ পরিকর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.