সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ জামাল উদ্দিন’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ জামাল উদ্দিন’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

শহরের দক্ষিণ তারাবনিয়ারছড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন এর মাতা আনোয়ারা বেগম ১৬ অক্টোবর বিকেল ৩.৩০ মিনিটের সময় চকরিয়াস্থ নিজ বাড়ী পূর্ব বড়ভেওলার দিয়ারচর গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালীন মরহুমার বয়স হয়েছিল (৬৮) বছর।

অদ্য ১৬ অক্টোবর রাত ১০ টায় চকরিয়াস্থ পূর্ব বড়ভেওলার দিয়ারচর মসজিদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন এর মাতা আনোয়ারা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.