এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
দীর্ঘদিন পর হলেও ঈদগাহকে থানা হিসেবে অনুমোদনের খবরে সাধারণ লোকজনসহ দলীয় নেতাকর্মীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞা প্রকাশসহ অভিনন্দন জানান ঈদগাঁওবাসী।
সদরের অধিকাংশ জনসংখ্যা অধ্যূষিত বৃহত্তর এলাকার হাজার হাজার জনগোষ্টি ঈদগাহকে পৃথক উপজেলা ঘোষণার দাবী করে আসছিল। অতীতে সময়ে জনগণকে আশার বাণী শুনিয়ে আসলেও তা এবার আলোর মুুুখ দেখছে। বিগত মাস দুয়েক পূর্বে চকরিয়া উপজেলা থেকে মাতামুহুরী নামের পৃথক উপজেলা গঠন সংক্রান্ত স্থানীয় সরকারের একটি পত্র জারি হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ সংবাদে বিভিন্ন মাধ্যমে ঈদগাহ’র জনগণের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উক্ত পত্র জারির কয় দিনের মধ্যে ঈদগাহকে পৃথক উপজেলা গঠন সংক্রান্ত প্রাথমিক পত্র জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই সংবাদে বিশাল এলাকার জনগোষ্টির মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আশায় বুক বাঁধে অচিরেই উপজেলা বাস্তবায়ন হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু এর পরপরেই প্রশাসনিক থানা বাস্তবায়নের সংবাদে সাধারণ জনগণের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। এমন কি যেদিন থানা অনুমোদন হয়, সেদিন রাত্রে সাধারন লোকজনসহ দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলে সরগরম করে তুলে ঈদগাঁও বাজারসহ বাসষ্টেশন এলাকা।
তবে সাধারন মানুষরা জানান, থানা বাস্তবায়িত হলে গ্রামাঞ্জলের সাধারন মানুষের ভোগান্তি কমবে। অপরাদ অপকর্ম নিমূল হবে, আইন শৃঙ্খলার উন্নতিসহ শান্তি ফিরে আসবে।
সদর আ,লীগ উপদেষ্টা, ঈদগাহ উপজেলা বাস্তবায়নের প্রধান সম্বনয়ক মাষ্টার নুরুল আজিম কক্সভিউ ডট কম’কে জানান, প্রথমে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ঈদগাহবাসীর পক্ষ থেকে। যাদের অক্লান্ত প্রচেষ্টায় ইদগাহকে থানা হিসেবে অনুমোদনের মুখ দেখলো স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব হেলাল উদ্দিন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ার ম্যান লে: কর্ণেল ফোরকান আহমদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.