
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় আন্তঃজেলা ডাকাত দলের দুই শীর্ষ সদস্য মো.আনছার ও মো.কাছিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৭টি অস্ত্র ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-৭ এর চট্টগ্রাম পতেঙ্গা ক্যাম্পের একটি দল পেকুয়া উপজেলার রাজাখালী সুন্দরী পাড়ার সাবের আহমদ ব্রীজ সংলগ্ন টং ঘর থেকে এ দুই শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পেকুয়া উপজেলার রাজাখালীর বামুলা পাড়া এলাকার আহমদ ছফার ছেলে মো. আনছার(৪০) ও একই এলাকার মৃত বজল আহমদের ছেলে মো.কাছিম (৩৮)।
বুধবার র্যাবের পতেঙ্গা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পরবর্তী দুইজনকে পেকুয়া থানায় হস্তান্তর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো.আনছার ও মো.কাছিম দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা, এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অবৈধভাবে চিংড়ি ঘের দখল ও মৎস্য প্রজেক্টে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির মত মামলা চলমান রয়েছে।
ঘটনার রাতে স্থানীয় মাধ্যমে র্যাব-৭ এর দলটি জানতে পারে গ্রেপ্তার দুইজন রাজাখালীর সুন্দরী পাড়া সাবের আহমদ ব্রীজ সংলগ্ন টং ঘরে অবস্থান করে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করবে। এরপর চট্টগ্রাম পতেঙ্গা শাখার একটি দল টংঘরে অভিযান চালিয়ে তাঁদেরকে একনলা ২টি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁদের দেখানো মতে টংঘর থেকে আরো ৪টি এলজি, ১টি এয়ারগান ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান, র্যাবের হাতে গ্রেপ্তার মো.আনছার ও মো.কাছিমকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে তাদের হাজির করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.