
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
এক সময়ের বর্তমান ক্ষমতাসীন দল আ,লীগের ত্যাগী, পরীক্ষিত ও রাজপথ কাঁপানো নেতা সালাউদ্দিন জঙ্গী এখন প্যারালাইসিস আক্রান্ত হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে।
জানা যায়, জালালাবাদ ফরাজী পাড়ার এককালের তুখোড় ত্যাগী আ,লীগ নেতা সালাউদ্দিন জঙ্গী তৎকালীন জালালাবাদ ইউপির নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সাবেক সফল ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের পক্ষে বাহারছড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালীন সময়ে ষ্টোক করে পরবর্তীতে প্যারালাইসিস হয়ে হাত-পা অবশ হয়ে গেছে দীর্ঘ তিনটি বছর ধরে। জঙ্গী ২২টি বছর ধরে জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক হিসেবে নেতৃত্বে ছিলেন। বৃহত্তর এলাকায় শ্রমিকনেতা হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। তৎকালীন মনিরুল আলম চৌধুরী এবং মরহুম এসটিএম রাজা মিয়ার নেতৃত্বাধীন সদর উপজেলা আ,লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন দলের দু:সময়ে। আবার বহুপূর্বে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। গুরুতর অসুস্থ হওয়া সেই জঙ্গীর পাশে নেই উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারাও।
খোঁজখবরও নেননি কেউ।
এ নেতার সাথে ৫ জানুয়ারী সকালে দেখা হলে তিনি দলের কঠিন সময়ের কথাগুলো মনে করিয়ে দেয় ও তার পাশে কেউ না থাকার কথা ব্যতিত কন্ঠে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.