
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
বাংলাদেশ ছাত্রলীগ, চৌফলদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে গৌরবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্টিত হয়েছে।
সংগঠন সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও মিজানুর রহমান জিকুর সঞ্চালনায় ১৫ জানুয়ারী বিকেলে নতুন মহাল বাজারস্থ হলরুমে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভা সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চৌফলদন্ডী আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজান মনির, বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আ,লীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর যুবলীগের সহ-সম্পাদক এড: বাপ্পি শর্মা, জেলা ছাত্রলীগ উপ-সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল আজম খোকন, সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস, সদর স্বেচ্ছাসেবকলীগ সাংস্কৃতিক সম্পাদক আবদুল কাদের, সদর যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাজান, কুতুব উদ্দিন, মেম্বার রাজা মিয়া, ওয়ার্ড আ,লীগ নেতা নুরুল ইসলাম, নুরুল কবির, সিরাজুল ইসলাম, জিয়াউল হক, আবুল কালাম, আমির হোসেন, ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাবেক আহবায়ক নুরুচ্ছবি, ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.