
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারের ডুলাহাজারা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির হেলালী (৪৬) আর নেই। (ইন্না….রাজেউন)। তিনি কক্সবাজার সদর হাসপাতালে ১৮ জানুয়ারী ভোর রাত ৪.১৫ মিনিটে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অধ্যাপক হুমায়ুন কিডনী জনিত রোগে দীর্ঘদিন দেশে ও ভারতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি কক্সবাজার সদরের জালালাবাদ লরাবাগের মরহুম মোজাফ্ফর আহমদের ৪র্থ পুত্র এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের খালাত ভাই। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.