সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ঈদগাঁওর নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ঈদগাঁওর নেতৃবৃন্দ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন ঈদগাঁওর একঝাঁক নেতৃবৃন্দরা। ২৭শে জানুয়ারী রাত ৮টায় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর অফিসে এ সাক্ষাতে উপস্থিত ছিলেন, সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ।

জালালাবাদ চেয়ারম্যান ঢাকা থেকে এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় যে, ঈদগাঁওকে আলাদা থানা করায়। উপজেলা করার প্রতিও আহবান জানানো হয় প্রধানমন্ত্রীকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.