সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তিন বিচারকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তিন বিচারকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো: ফিরোজ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৌফিক আজিজ ও অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ আবু তাহের এর বদলীজনিত ও পদোন্নতি জনিত কারণে অদ্য ২৮ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ৩টার সময় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

বিদায়ী সংবর্ধনা সভায় বিদায়ী জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বলেছেন, বিচারক এবং আইনজীবীরা আন্তরিক থাকলে বিচারপ্রার্থীরা দ্রুত তাদের সুফল পাবে। তিনি নবীন আইনজীবীদের অধিক লেখাপড়ার পাশাপাশি সিনিয়র আইনজীবীদের সম্মান দেখানো প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক এবং সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ-২ এর স্বরচিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এসময় বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ ইসহাক (জিপি), এডভোকেট ফরিদুল আলম (পিপি), এডভোকেট সিরাজুল মোস্তফা। বিদায়ী অতিথির মধ্যে বক্তব্য রাখেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মুহাং আবু তাহের, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৌফিক আজিজ এবং মাননীয় জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

উলে­খ্য যে, কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজকে বদলি করা হয়। তাঁর স্থলাবিষিক্ত হন বান্দরবানের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.