
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ কারাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
এদিকে আগুনে পাঁচ বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেন।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে পৌরসভার কারাইয়াঘোনার বাসিন্দা নজু মিয়া, আবদুর গণি, হেলাল উদ্দিন, শামসুল আলম ও মো.সেলিমের বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কমীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে।
চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, আগুনে পুড়ে যাওয়া বসতঘর সরজমিন পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি পোশাক এবং আর্থিক সাহায্য করা হয়েছে। তাদেরকে বাড়ি নির্মাণের জন্য অনুদান প্রদান করা হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছি। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪২ হাজার টাকা নগদ টাকা প্রদান করেছি। তাছাড়া তাদের নতুনভাবে ঘর নির্মাণের জন্য সহায়তা করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.