সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর সাবেক ব্যবসায়ী নুরুল আমিনের মৃত্যু : জানাযা সম্পন্ন

ঈদগাঁওর সাবেক ব্যবসায়ী নুরুল আমিনের মৃত্যু : জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

সদর উপজেলার ঈদগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী হাজী নুরুল আলমের ছোট ভাই প্রাক্তন ব্যবসায়ী মধ্যম মাইজপাড়া নিবাসী মাওলানা নুরুল আমিন ১১ ফেব্রুয়ারী সকাল ৯টায় চট্টগ্রাম পলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি এক স্ত্রী, পুত্র, কন্যাসহ আত্মীয় স্বজন রেখে যান। একইদিন মাগরিব নামাজের পর মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

এতে শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। মর হুমের মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, এম আবুহেনা সাগর, ঈদগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল আবছার, দপ্তর সম্পাদক প্রার্থী ছৈয়দ করিম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.