সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাঁশঘাটা সড়ক ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন : উৎফুল্ল পথচারীরা

ঈদগাঁও বাঁশঘাটা সড়ক ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন : উৎফুল্ল পথচারীরা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ কতৃর্ক ২০ লক্ষ টাকা বরাদ্দের আলোকে অবশেষে ঈদগাঁও বাঁশঘাটা সড়ক,ড্রেন নির্মান কাজের আনুষ্টানিক উদ্বোধন হয়েছে।

১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে আটটায় বাঁশঘাটা ব্রীজ সংলগ্ন স্থানে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: শামসুল হুদা ও মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম।

এই সময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এন জাহান প্লাজার স্বত্বাধিকারী সামসুল ইসলাম, কামাল উদ্দিন, হুমায়ুন কবির, লুৎফুর রহমান, মনির আহমদ, রাজা মিয়া সওদাগর, সোনা মিয়া, জিয়াবুল হক, দিদারুল ইসলামসহ অসংখ্য লোকজন এবং ব্যবসায়ীরা।

এ সড়কের কাজটি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা ও মাষ্টার নুরুল আজিমের আন্তরিক প্রচেষ্টায় সদর উপজেলা পরিষদ কতৃর্ক বরাদ্দ দেয়। দীর্ঘকাল পর হলেও বাঁশঘাটা সড়ক ও ড্রেনের কাজ হওয়ায় ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

উল্লেখ্য যে, প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত থাকতো এই সড়কটি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.