সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীতে তিন বসতবাড়ী পুড়ে ছাই : ১২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি

পোকখালীতে তিন বসতবাড়ী পুড়ে ছাই : ১২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজারের সদর উপজেলার পোকখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ১লা মার্চ (রবিবার) সন্ধ্যার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছৈয়দ হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরও পুড়ে গেছে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ীর লোকজন।

তবে মালিক ছৈয়দ হোসেনের মতে, সন্ধ্যার দিকে তার বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী অপর দু’ভাইয়ের ঘরেও ছড়িয়ে পড়ে।
আগুনে তিন পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন ভাইয়ের প্রায় ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

ক্ষতিগ্রস্ত শাহজাহানের মতে, অন্যের বাড়িতে কাজ করে তার সংসার চলে। ঘরে বিভিন্ন জিনিসপত্রসহ তার প্রায় লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.