
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে বন্য হাতির আক্রমণে রমজান আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ৯ মার্চ সকালে লাশটি উদ্ধার করে স্বজনরা।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বনবিটের হেডম্যান ও ৫নং ওয়ার্ড মেম্বার আব্দু শুক্কুর জানান, ইসলামপুর ইউনিয়নের বাঁশকাটার মৃত কবির আহমদের ছেলে, বর্তমান জুম নগরের বাসিন্দা বৃদ্ধ রমজান আলী তার মালিকানাধীন বন সংলগ্ন ধানক্ষেত পাহারা দিতে যায় ৮ মার্চ রবিবার রাতে। রাত এবং পরদিন সকালেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে যায়। এক পর্যায়ে স্বজনরা ফুলছড়ি বন বিটের অধীন নীলামনি নামক বন এলাকা থেকে পড়ে থাকাবস্থায় বৃদ্ধ কৃষকের লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিন্হ রয়েছে।
নিহত কৃষক ছয় সন্তানের জনক বলে জানান পরিবার। তবে বাদে আসর লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন হয় বলে মেম্বার জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.