
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাং ফিরোজুল আলম এর মাতা দয়াবিবি অদ্য ২৬ মার্চ’ বৃহস্পতিবার সকাল ১০.৫০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর। এ সময় তিনি ৫ পুত্র, ৪ কন্যাসহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
অদ্য ২৬ মার্চ বাদ আছর ভালুকিয়া মুরাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাং ফিরোজুল আলম এর মাতা দয়াবিবি এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.