সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে চারজন করোনা আক্রান্ত শনাক্ত

কক্সবাজারে চারজন করোনা আক্রান্ত শনাক্ত


দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারে ৪ জন করোনা শনাক্ত হয়েছে। এই চারজনের মধ্যে তিনজন মহেশখালীর, একজন টেকনাফের।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।

সেখানে ৩ জন মহেশখালী উপজেলার এবং ১ জন টেকনাফ উপজেলার। পরীক্ষার ফলাফল পাওয়া ৬৩ জনের মধ্যে শুধু মহেশখালীর রয়েছে ২৬ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য মতে, ৩ জনের মধ্যে ২ জন শাপলাপুরের এবং ১ জন মড় মহেশখালীর।

করোনা শনাক্ত হওয়া উক্ত তিনজন হলেন- বড়মহেশখালী মিয়াজিপাড়ার হালিমা খাতুন (২৫), শাপলাপুর মুকবেকী এলাকার আবু হানিফ (১৭) এবং ৫নং ওয়ার্ড মুরংঘোনা এলাকার রায়হান (২৪)। এদিকে করোনা শনাক্ত হওয়া আরেকজন হলেন মোহাম্মদ হোছাইন (৫৫)। তিনি টেকনাফের বাহারছরার বাসিন্দা।

উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির ১ জনসহ ৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।

এই ল্যাবে দিনে ৯৫ জনের করোনা পরীক্ষা সম্ভব। উপজেলা ফ্লু কর্নার থেকে সংগ্রহ করে স্যাম্পলগুলো এখানে পাঠানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.