সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে রাতের আধাঁরে ৯টি গরু লুঠ

রামুতে রাতের আধাঁরে ৯টি গরু লুঠ

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুতে ব্যাপক হারে বেড়ে গেছে গরু লুঠের ঘটনা। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ২টায় ও ২৫এপ্রিল রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের কলেজ গেইট সাতঘড়িয়া পাড়া এলাকার মনির আহাম্মদ এর পুত্র সাংবাদিক আবুল কাশেম সাগর এর ২টি ও কামাল হোসেন এর বাড়ি থেকে ৩টি গরু ডাকাতি স্টাইলে নিয়ে যায়।

এদিকে এর আগের রাত একই ইউনিয়নের সিপাহীর পাড়া জাফর আলমের বাড়ী থেকে একই কায়দায় ৪টি গরু নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে স্বশস্ত্র সংঘবদ্ধ হয়ে তারা পিকআপ নিয়ে বিভিন্ন সময় হানা দেয়।

এসময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে গুলি করে তারা পালিয়ে যায়। বর্তমানে রামুতে এই লুঠের ঘটনা বেড়ে যাওয়ায় রামুর মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে। তাই গভীর নজরদারীর মাধ্যমে গরু ডাকাতির ঘটনা রোধ করতে জনসাধারণ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.