
কামাল শিশির;রামু :
কক্সবাজার জেলার রামুর ৫০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৪ করোনাজয়ী। রোগীদের মধ্যে মহেশখালী উপজেলার ৩ জন ও টেকনাফের ১ জন রয়েছেন।
সুস্থ হয়ে ঘরে ফেরা এই চারজন হলেন মহেশখালীর অঞ্জলি বড়ুয়া, হেলাল উদ্দিন, মোহাং ইদ্রিছ, টেকনাফ এর হোছাইন সাব্বির।
৬ মে বুধবার বিকেলে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ ও রোগীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং করোনা মুক্ত চার রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
এসময়ে উপস্থিত ছিলেন ৫০শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলী এহসান চৌধুরী, কমিটির সাধারন সম্পাদক রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, আবাসিক মেডিক্যাল অফিসার আবদুল্লাহ আল কাওসার, মেডিক্যাল অফিসার অলিউর রহমান, সাংবাদিক দর্পণ বড়ুয়াসহ সকল মেডিক্যাল অফিসার প্রমুখ।
এ পর্যন্ত ২৫ জন রোগীর মধ্যে বর্তমানে উক্ত হাসপাতালে ২১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ রাতে নতুন ১জনরোগী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.