সাম্প্রতিক....
Home / জাতীয় / ৩০ মে পর্যন্ত সব আদালত বন্ধ

৩০ মে পর্যন্ত সব আদালত বন্ধ

উচ্চ আদালত

করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের চলমান ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে সাত বার বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

শনিবার প্রধান বিচারপতির আদেশ ক্রমে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেল এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশের সব আদালত বন্ধ থাকবে। ২১ মে শবে কদরের সরকারি ছুটি, ২২-২৩ ও ২৯-৩০ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে (ঈদুউল ফিতরের ছুটি) এ ছুটির অন্তর্ভুক্ত থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালত বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে এই পর্যন্ত সাত বার বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.