
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
করোনার মত কঠিন দু:সময়ে দরিদ্র, অসহায় ও কর্মহীন ২৫ শত পরিবারের মাঝে গোমাতলীর সন্তান হাবিব উল্লাহ খাঁন জনি ভালবাসা উপহার দিয়ে প্রসংশায় ভাসছেন।
তিনি মহামারীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত এ উপহার দিয়ে যাচ্ছেন। সে সাথে পোকখালীর বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিমসহ হাফেজ কে নগদ সহায়তাও প্রদান করেছেন এ দূর্যোগে। পূন্য পাওয়ার সলিউশনের চেয়ারম্যান জনি নিজস্ব অর্থায়নে চালাচ্ছে কটি শিক্ষা প্রতিষ্টান।
তিনি এ মানবিকতায় ইউনিয়নের গ্রামীন জনপদে করোনায় ঘরবন্দি মানুষের হৃদয়ের মনি কৌটায় স্থান করে নিয়েছেন। অনেকে তাঁর ভাল বাসা উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশসহ খুশিতে উৎফুল্ল হন। এমনটি জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.